ব্যবহারের শর্তাবলি (Terms of Service)
সর্বশেষ হালনাগাদ: অক্টোবর ২০২৬
১. শর্তে সম্মতি
খোঁজ নিন (Khoj Nin) ওয়েবসাইট ব্যবহার, তথ্য অনুসন্ধান বা রিপোর্ট জমা দেওয়ার মাধ্যমে আপনি এই সকল শর্তাবলি এবং আমাদের গোপনীয়তা নীতি মেনে নিতে সম্মত হচ্ছেন।
২. সঠিক তথ্য প্রদানের নিশ্চয়তা
রিপোর্ট জমাদানকারীকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তিনি রিপোর্টকৃত সামগ্রীর বৈধ মালিক অথবা অনুমোদিত প্রতিনিধি। মিথ্যা তথ্য বা অসৎ উদ্দেশ্যে কোনো পণ্যের সিরিয়াল নম্বর রিপোর্ট করা আইনত নিষিদ্ধ এবং এর জন্য একাউন্ট টার্মিনেশন সহ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
৩. অনুসন্ধানের সীমাবদ্ধতা ও অপব্যবহার
প্ল্যাটফর্মটি সাধারণ নাগরিক ও ক্রেতাদের সুরক্ষার জন্য তৈরি। স্ক্র্যাপার, বট বা স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় বিপুল পরিমাণ IMEI/সিরিয়াল নম্বর ইনপুট দিয়ে সার্ভারের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটানো সম্পূর্ণ বেআইনি।
৪. দায়মুক্তি ও ঘোষণা
খোঁজ নিন শুধুমাত্র ব্যবহারকারীদের দাখিলকৃত ও যাচাইকৃত তথ্যের ভিত্তিতে একটি সতর্কীকরণ বার্তা প্রদান করে। কোনো জিনিসের আইনগত চূড়ান্ত মালিকানা বা কেনাবেচায় আর্থিক লেনদেনের কোনো ক্ষতির দায় খোঁজ নিন বহন করবে না।